1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ইউনিয়ন পরিষদে মেম্বারের হাতে মারধরের শিকার সেবাপ্রত্যাশী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৮ Time View

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে রাজ্জাক আলী (৩৮) নামে এক সেবাপ্রত্যাশীকে মারধর করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মমতাজ প্রামাণিকের বিরুদ্ধে।

 

বুধবার উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মারধরের ঘটনাটি ঘটে। খবর পয়ে পরিবারের লোকজন আহত রাজ্জাককে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

সেবাপ্রত্যাশী রাজ্জাক ওই ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বোন মরিয়ম বেগম বাদী হয়ে বিকালে মিরাট ইউপির ৯ নম্বর ওর্য়াডের সদস্য মমতাজ প্রামাণিকের বিরুদ্ধে রাণীনগর থানায় এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে জানা গেছে, ওয়ারিশন সনদ নেওয়ার জন্য বুধবার দুপুর ১২টার দিকে মিরাট ইউনিয়ন পরিষদে যান রাজ্জাক। পরিষদে চেয়ারম্যান না থাকায় রাজ্জাক পরিষদ কার্যালয়ের একটি কক্ষে বসেছিলেন। এ সময় ইউপি সদস্য মমতাজ প্রামাণিক সেখানে যান এবং তাকে পরিষদে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দুজনের মধ্যে রাজ্জাকের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরিষদ কার্যালয়ের কক্ষেই রাজ্জাককে কিল-ঘুসি মেরে আহত করেন।

 

সেবাপ্রত্যাশী রাজ্জাক আলী বলেন, মেম্বার মমতাজের স্বাক্ষর না নিয়ে পরিষদের চেয়ারম্যানের কাছে ওয়ারিশ সনদ নিতে যাওয়ায় মেম্বার আমার ওপর ক্ষিপ্ত হন। এ সময় পরিষদের কক্ষে আমার পারিবারিক বিষয় নিয়ে মেম্বার আমার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি আমাকে বেদম মারধর করে আহত করেন। এ ঘটনায় আমি মেম্বারের শাস্তি দাবি করছি।

 

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মমতাজ প্রামাণিক বলেন, রাজ্জাক আমার সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে পরিষদে তর্কে জড়ায়। এ জন্য তাকে একটা চড় মেরেছি। আর আমার বিরুদ্ধে মারধরের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।

 

মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আমি ঘটনার সময় পরিষদে ছিলাম না। পরে জানতে পারি সদস্যের সঙ্গে রাজ্জাকের ঝামেলা হয়েছে। তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করেছে শুনলাম।

 

এ বিষয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT