1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো ভিটামিন বি৩! ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

রোনাল্ডোকে টপকিয়ে সর্বোচ্চ গোলদাতার দ্বারপ্রান্তে মেসি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩০২ Time View

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি ও রোনাল্ডো বর্তমানে রাজত্ব করছেন ইউরোপের বাইরে।

আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে আছেন মেসি। সেখানেও দুর্দান্ত ছন্দে রয়েছেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার। মায়ামিতে মেসি এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন আটটি, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্টও। আমেরিকার ক্লাবটির জার্সিতে সর্বশেষ ম্যাচসহ এখন অবধি মেসির ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৮১৫।

বর্তমান সময়ে মেসির সঙ্গে তুলনা করা যাবে শুধু রোনাল্ডোকে। ৩৮ বছরের ক্যারিয়ারে ৮৪২ গোল অর্জন করেছেন রোনাল্ডো। গোলের প্রতিযোগিতায় বর্তমান খেলোয়াড়দের কেউ এ দুজনের ধারে-কাছেও নেই। বর্তমান ফুটবলারদের মধ্যে পেশাদার ফুটবলে মেসি ও রোনাল্ডোর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানডফস্কি।

যদিও গোল ব্যবধানে তারকা দুই ফুটবলার থেকে অনেকগুণ পিছিয়ে আছেন তিনি। লেভা ৬০০ গোল করেছেন। সেই হিসাবে মেসির থেকে ২১৫ গোল ও রোনাল্ডো থেকে ২৪২ গোল পিছিয়ে আছে।
পরিসংখ্যান বলছে, আপাতত ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা পর্তুগালের তারকা ফুটবলার রোনাল্ডোর দখলে। প্রীতি ম্যাচ বাদে পেশাদার ফুটবলে গতকাল রাতের ম্যাচটির আগ পর্যন্ত ১১৭৩ ম্যাচে ৮৪২ গোল করেছেন তিনি। প্রতি ১১৩ মিনিটে একটি করে গোল করেছেন তিনি।

অন্যদিকে পিছিয়ে নেই মেসিও। মেসি ১০৩৩ ম্যাচে ৮১৫ গোল করার পথে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন। গোলের এই দৌড়ে রোনাল্ডোর চেয়ে মেসি এখনো ২৭ গোলে পিছিয়ে। অর্থাৎ আর ২৭ গোল করলেই রোনাল্ডোকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন বিশ্বকাপজয়ী মেসি।

বর্তমানে মেসির বয়স চলছে ৩৬, অন্যদিকে রোনাল্ডোর ৩৮। সাধারণভাবেই স্পষ্ট যে, খেলার জন্য পর্তুগিজ তারকার চেয়ে বেশি সময় পাবেন মেসি। সে হিসাবে বড় কোনো অঘটন না ঘটলে রোনাল্ডোকে পেছনে ফেলা মেসির জন্য কেবলই সময়ের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT