1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

সুলতানা জেসমিনের মৃত্যু: উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা আজ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৭ Time View

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার কথা আজ। পূর্বনির্ধারিত তারিখে এ প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান  বলেন, আমরা পূর্ণাঙ্গ একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আশা করছি আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে রিপোর্ট পেশ করতে পারব। তিনি এর চেয়ে বেশিকিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

নওগাঁ ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে ৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার) নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। উচ্চ আদালতের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়। এর আগে ৫ মার্চ সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে নওগাঁর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও অন্তর্ভুক্ত করতে বলা হয়।

আদালতের আদেশের কপি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ ৩ এপ্রিল উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া হাইকোর্টের নির্দেশ মোতাবেক কমিটিতে নওগাঁর জেলা ও দায়রা জজ এবং নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন করে দুজন প্রতিনিধি, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নওগাঁর সিভিল সার্জনকে কমিটির সদস্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT