1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

দৌলতদিয়া ফেরিঘাটে এখন ভিন্ন চিত্র

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

দৌলতদিয়া-গোয়ালন্দ ফেরিঘাটে আগে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর এখন গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরিকেই অপেক্ষা করতে হচ্ছে।

সরেজমিন শনিবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে গিয়ে যানবাহন পারাপারের জন্য ঢাকা ফেরি ও খানজাহান আলী ফেরিকে যানবাহন ও যাত্রীদের নিতে অপেক্ষা করতে দেখা যায়।

সেখানে আরও দেখা যায়, ঢাকা ফেরিতে ছোট যানবাহন ও যাত্রী উঠতে গেলে পাশেই অপেক্ষায় থাকা ফেরি খানজাহান আলীর দায়িত্বপ্রাপ্ত লোকজন যাত্রীদের তাদের ফেরিতে উঠতে অনুরোধ করেন। ঢাকা ফেরির লোকজন বাধা দিলে যাত্রীদের একটু ভোগান্তি পোহাতে হয়।

ঘাটে যাত্রীদের ভোগান্তির বিষয়ে বিআইডব্লিউটিসির ৪ নম্বর ফেরিঘাটের দায়িত্বরত টার্মিনাল সুপারভাইজার রবিন শেখ বলেন, খানজাহান আলী ফেরি মূলত সকালে ঘাটে এসেছে। আর ঢাকা ফেরি রাতে আসায় নিয়ম অনুযায়ী সকালে খানজাহান আলী  ফেরিতেই যাত্রী উঠবে।

কানাইপুর থেকে দৌলতদিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রী করিম খান বলেন, ঢাকার মিরপুরে ছেলে অসুস্থ হয়ে সেখানে ভর্তি রয়েছে। সকাল ১০টার মধ্যেই সেখানে পৌঁছতে হবে। কিন্তু ঘাটে এসে দেখি ফেরি আছে। কিন্তু যানবাহন ও যাত্রী নেই। ১ ঘণ্টা অপেক্ষায় থেকে সকাল ৭টার দিকে ফেরিতে উঠে নদী পার হচ্ছি।

ঢাকামুখী মাইক্রোবাসচালক আল আমিন বলেন, এ ঘাট দিয়ে গাড়ি নিয়ে ফেরিতে নদী পারাপারের জন্য কতদিন ঘণ্টার পর ঘণ্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে। সেই সঙ্গে ফেরির লোকজনকে কত তেল মাখাতে হয়েছে তাড়াতাড়ি একটু গাড়িটি ফেরিতে উঠাতে।  আর এখন গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছি। যানবাহন ও যাত্রী না পেয়ে আমাদের এখন তারা আদর করে ডেকে ফেরিতে উঠাচ্ছেন।

এ বিষয়ে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন  বলেন, সকালে ফেরিতে যানবাহন ও যাত্রী কম থাকে। বর্তমানে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে মোট ১২টি ফেরি চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT