1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো ভিটামিন বি৩! ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

সিরাজের গতিতে বিধ্বস্ত উইন্ডিজ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩১৫ Time View

মোহাম্মদ সিরাজের গতিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঘরের মাঠেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে হারে উইন্ডিজ। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪৩৮ রানের পাহাড় গড়ে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ২২৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রোববার চতুর্থদিনে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ২৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬০ রানে পাঁচ উইকেট নেন সিরাজ। টেস্টে ভারতীয় পেসারের দ্বিতীয় পাঁচ উইকেট এটি।

১৮৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে লিড বাড়াচ্ছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে ভারত।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT