1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফতুল্লায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১২৩ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। আগুনের খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে ফতুল্লায় যাওয়ার পথে চাষাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম।

নিহত হওয়া ফায়ার সার্ভিসের গাড়িচালকের নাম জাহাঙ্গীর বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

এর আগে ফতুল্লায় একটি গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফকিরা অ্যাপারেলসে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে যাওয়ার সময়ই এই দুর্ঘটনার শিকার হন ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর।

কোথা থেকে আগুনের সূত্রপাত্র সেটি এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লিমা খানম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT