1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১১৩ Time View

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে রবিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবারও একইভাবে অনুশীলন হওয়ার কথা রয়েছে টাইগারদের। এদিন সংবাদ সম্মেলন করবেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে।

 

ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে চায় টিম টাইগার। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান।

সিরিজটি ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে পঞ্চমস্থানে উঠবে এবং ১০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে যাবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ৮ এবং ১১ জুলাই।

কাকতালীয়ভাবে, ৭ অক্টোবর ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

 

৫০ ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী। গত বছরই আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া ১১টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে। তবে এবারের আফগানদের ওয়ানডে দলটাও দুর্দান্ত। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT