1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বাবরকে টপকে গেলেন হোপ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৩০ Time View

অধিনায়ক শাই হোপ (১৩২) ও নিকোলাস পুরানের (১১৫) সেঞ্চুরির সহায়তায় ওয়েস্ট ইন্ডিজ ৩৩৯ রানের পাহাড় দাঁড় করানোর পর ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। কিন্তু নেপাল লড়াই করার সাহস দেখিয়ে স্কোর বোর্ডে জমা করল ২৩৮ রান। এভারেস্টের দেশ ব্যাট হাতে লড়াই করে হারল ১০১ রানে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জিম্বাবুয়ের হারারেতে। এই জয়ে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের সুপার সিক্সে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো।

এটি হোপের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি। আর ২০১৯ বিশ্বকাপের পর নবম শতরানের ইনিংস। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবীয় কাপ্তান। ২০১৯ বিশ্বকাপের পর বাবরের ব্যাট থেকে এসেছে আটটি ওয়ানডে সেঞ্চুরি। তালিকায় তিনে রয়েছেন পাকিস্তানের আরেক ব্যাটার ফখর জামান। একই সময়ে তিনি করেছেন ছয়টি সেঞ্চুরি। পাঁচ সেঞ্চুরি করে চার নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

ম্যাচসেরা হোপ ও পুরান চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশ নেপাল। তাদের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান আরিফ শেখ (৬৩)।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ৩৩৯/৭, ৫০ ওভারে (ব্রেন্ডন কিং ৩২, শাই হোপ ১৩২, নিকোলাস পুরান ১১৫, রোভম্যান পাওয়েল ২৯, জেসন হোল্ডার ১৬*। ললিত রাজবংশী ৩/৫২)। নেপাল ২৩৮/১০, ৪৯.৪ ওভারে (আসিফ শেখ ২৮, রোহিত পাউড়েল ৩০, আরিফ শেখ ৬৩, দীপেন্দ্র সিং ২৩, গুলশান ঝা ৪২, করণ কেসি ২৮। হোল্ডার ৩/৩৪, আলজারি যোসেফ ২/৪৫)। ফল : ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : শাই হোপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT