1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

ভারতের তিন ভেন্যুতে খেলতে রাজি পাকিস্তান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৫২ Time View

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজক হিসেবে পাকিস্তান চেয়েছিল ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে।

কিন্তু প্রতিবেশী দেশ ভারত সাফ জানিয়ে দেয় তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। যে কারণে পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করে।

সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে আর বাকি দেশের খেলাগুলো হবে পাকিস্তানে। এ প্রস্তাবেও রাজি হয়নি ভারত। তারা পাকিস্তানের এশিয়া কাপ আয়োজক স্বত্ব কেড়ে নিতে চায়।

এশিয়া কাপ নিয়ে নাটকীয়তার রেশ ধরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জেগেছিল সংশয়।
এশিয়া কাপে ভারত অংশ না নিলে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমন হুঁশিয়ারিই দিয়েছিল পিসিবি। তবে, এবার নিজেদের অবস্থান থেকে নমনীয় হয়েছে তারা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পছন্দের তিন ভেন্যুর নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সরকারের সবুজ সংকেত পেলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে বাবর-রিজওয়ানরা। দেশটিতে বিশ্বকাপ খেলতে রাজি হলেও আহমেদাবাদে নকআউট পর্ব, ফাইনাল ব্যতীত অন্য কোনো ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান।

নিরাপত্তা ইস্যুতেই আহমেদাবাদের ভেন্যুকে এড়িতে চলতে চাচ্ছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে খেলতে আপত্তি নেই তাদের।

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে জটিলতা দূর করতে সম্প্রতি পাকিস্তান সফর করেন আইসিসির সভাপতি এবং জেনারেল ম্যানেজার।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, নাজাম শেঠি আইসিসির সভাপতিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ ব্যতীত অন্য কোনো ম্যাচ পাকিস্তান কোনো অবস্থাতেই আহমেদাবাদে খেলবে না।

পিসিবি চেয়ারম্যান একই সঙ্গে আইসিসি সভাপতিকে অনুরোধ করেন, তাদের ম্যাচগুলো যেন কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT