1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

হত্যা মামলায় বাবা ও ছয় ছেলের যাবজ্জীবন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩১৩ Time View

 

ভূমি বিরোধের জেরে খাগড়াছড়ি জেলার রামগড়ের খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানী হত্যা মামলায় পিতা ও ছয় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- রামগড়ের লালছড়ির মৃত সিরাজুল হকের ছেলে মিজানুর রহমানসহ মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার। দণ্ডিতদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকি সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্যমতে, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা করেন।

একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় বাদীপক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামিপক্ষের দুইজনসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট বিধান কাননগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাদীপক্ষে পিপিকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. আরিফ উদ্দিন ও অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

অন্যদিকে আসামিপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির বলেন, আমার মক্কেল ন্যায়বিচার পাননি। হাইকোর্টে আপিল করবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT