1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা বৃন্দের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১২৪ Time View
  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে আজ রবিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (সালথা) বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া (ভাঙ্গা) বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান (নগরকান্দা) বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মিয়া (সদরপুর) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (বোয়ালমারী) বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম (মধুখালী) বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান (চরভদ্রাসন) অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ।
এ সময় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন- বিএনপি – জামাত চক্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্বাদের শেষ আশ্রয়স্থল। তাই একজন মুক্তিযোদ্বাও বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন কখনো পূরন হবে না। তারা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক‌ সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT