1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১০ জুন আসবে আফগানিস্তান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২০৫ Time View

দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের।

সফরে এসে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মোহাম্মদ নবি-রশিদ খানরা। সফরে এসে তাদের দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি বাতিল করা হয়।

১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। প্রথমভাগে টেস্ট খেলে ভারতে সিরিজ খেলতে যাবেন আফগানরা।

ভারত থেকে ১ জুলাই আবার বাংলাদেশে দ্বিতীয় দফায় এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল।

৫,৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজ। পর দিন সিলেটে যাবে দুই দল। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।

১৭ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে আফগানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT