1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে বিশ্ব “মা” দিবস উদযাপন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৬৪ Time View

 ফরিদপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে আজ রবিবার স্থানীয় কবি জসীমউদ্দীন হলে  স্বপ্নজয়ী মায়েদের সম্বর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জেলা পরিষদের চেয়ারম্যান ‌ আব্দুর রাজ্জাক মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মাশউদা হোসেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মাহমুদা বেগম, শিপ্রা রায়, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তা মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক পরিচালক শিপ্রা গোস্বামী, স্বপ্নজয়ী মায়েদের মধ্যে বক্তব্য রাখেন মিসেস আনোয়ারা নুরুন্নবী, রাবেয়া বেগম ও  জনাব সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপসিমা বেগম সভায় বক্তারা বলেন পৃথিবীর প্রত্যেকটি “মা” একজন শিক্ষক ও সংগ্রামী যোদ্ধা,তাই “মা” দিবস কে নির্দিষ্ট একটা দিনের মধ্যে আবদ্ধ করা যাবে না, প্রত্যেকটি দিনই “মা” দিবস। আজকের “মা” দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে পৃথিবীর কোন “মা” কেই যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। অনুষ্ঠানে ১১ জন সফল ও স্বপ্নজয়ী “মা” কে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT