1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ইউএনও’র উপর হামলার ঘটনায় আটক ইউপি চেয়ারম্যান বহিস্কার

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৩৬ Time View
 ফরিদপুরের মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় দুটি মামলায় আটক ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।
মঙ্গলবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর কার্যক্রমে বাঁধা প্রদান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের ইন্ধন দেয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।
একারণে তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তসহ কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় আজ মঙ্গলবার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক টোকন কে গ্রেফতার করেছে পুলিশ।
  মোট ৭ জন আসামী গ্রেফতার বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা শহিদুল ইসলাম।
উল্লেখ, গত ৪ মে মধুখালী উপজেলার নির্বাহী কর্র্মকর্তার উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মধুখালী থানায় দুটি মামলা দায়ের করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যগন। ওই মামলায় এজাহার ভুক্ত আসামী ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ। দুটি মামলায় ৫ শতাধিক আসামি রয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার চেয়ারম্যানকে দুইদিনের এবং বাকি তিনজনের একদিনের রিমান্ড মঞ্জুর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT