1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

টঙ্গীতে অস্ত্রসহ ৮ কিশোর ডাকাত গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম:

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর নতুন বাজার এলাকা থেকে আট জন ডাকাত গ্রেফতার। এ সময় তাদের কাছ থেকে আটটি ছুরি উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতাররা হলো- হৃদয় হাসান (২০), মোঃ হৃদয় (১৮), মোঃ বাবু (১৭), সাব্বির (১৭), তরিকুল ইসলাম (১৩), রাজা (১৭), রাকিব (১৬) ও রিয়াদ (১৬)। তাদের মধ্যে হৃদয় হাসান, রাজা, সাব্বির ও মো. হৃদয়ের বাড়ি টঙ্গীর বিভিন্ন এলাকায় এবং মো. বাবুর বাড়ি বাগেরহাট, তরিকুল ইসলামের কিশোরগঞ্জ, রাকিবের কুমিল্লা ও রিয়াদের বাড়ি নরসিংদী। তারা সবাই টঙ্গীতে বসবাস করতো।

 

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, টঙ্গীর মধ্য আরিচপুর নতুন বাজার এলাকায় উড়াল সেতুর নীচে ছুরি হাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আটটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা দায়ের করা হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেফতাররা মাদক কারবার, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

 

(আহুত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT