1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

ছুটির দিনে জমজমাট ফরিদপুরের ফুটপাতের ‌ শীতবস্ত্রের দোকান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুরে ছুটি দিনের জমজমাট আকার ধারণ করে ‌ ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে।
এছাড়া দাম কম থাকার কারণে বিভিন্ন শ্রেণী পেশার লোক অনেকাংশে নির্ভর হয়ে পড়েন এই দিনে।
এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে শহরের অন্যান্য দিনে যে পরিমাণ শীতবস্ত্র বিক্রি হয় তার থেকে বেশি বিক্রয় হয় ছুটির দিনে।
শহরের বলাকা সুপার মার্কেট ‌, রায় প্লাজা, ‌ বেইলি ব্রিজ পাশে রাস্তায় এইসব মালামাল বিক্রি হয়ে থাকে।
এসব মালামালের দাম অত্যন্ত কম মাত্র ২০ টাকা থেকে শুরু। আর সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে পাওয়া যায় বলে সব ধরনের ক্রেতাদের নজর থাকে এই এসব দোকানের দিকে।
এব্যাপারে আব্দুল নামের একজন দোকানী জানান, আমাদের এখানে জামাকাপড়ের মধ্যে জ্যাকেট, সোয়েটার, মুজা, মাফলার, কান টুপি এ সমস্ত মূলত বিক্রি হয়। এছাড়া মহিলাদের সোয়েটার ও‌ মোজা বিক্রি হয়।


তিনি বলেন আমাদের বেচাকেনা মূলত শুক্রবারে বেশি থাকে। কেননা বন্ধের দিন থাকার কারণে ‌ এবং তুলনামূলক কম দামের কারণে ‌ বেশিরভাগ লোকই আমাদের এখান থেকে জিনিসপত্র কিনে নেন। তবে এক্ষেত্রে শহরাঞ্চল থেকে গ্রামের লোকের সংখ্যাটাই বেশি। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকার ভিতরে শীত বস্ত্র পাওয়া যায়।
এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতা জানান শহরের অভিজাত দোকানগুলোতে বা মার্কেটে শীতের জামা কাপড়ের দাম অত্যন্ত বেশি ‌ সেখানে অন্তত ৫০০-৭০০ টাকার নিচে ভালো কোন জিনিস আশা করা যায় না। কিন্তু এখানে ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে অনেক ভালো এবং উন্নত মানের শীতবস্ত্র পাওয়া যায় ‌ সেজন্যই আমরা এখানে আসি।
এখানকার মান মোটামুটি ভালো এবং এর দাম কম হওয়ায় কারণে ইচ্ছামতো শীতের কাপড় গুলো কিনতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT