1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুরে ২০ লাখ মূল্যের ৬৪ কেজি গাঁজাসহ এক নারী আটক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২৭ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ডেস্কঃ

ফরিদপুরের ভাংগা উপজেলার তালকান্দা গ্রামের একটি বাড়ি থেকে ৬৪ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় মাহিনুর বেগমকে (২৮) আটক করে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বুধবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের আল-আমিন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় ভাংগা থানা পুলিশ।

এসময় তার বাড়ি চৌচালা টিনের ঘরে তল্লাশি তালিয়ে কাঠের পাটাতনের উপর থেকে একটি প্লাস্টিক বস্তায় ১০ কেজি, ২টি পাটের বস্তায় ৪৭ কেজি ও একটি কালো রং এর ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আল আমিন এর স্ত্রী মাহিনুর বেগমকে আটক করে পুলিশ।

এই মাদক ব্যবসার সাথে জড়িত আসামী আজিজুল ভূইয়ার ছেলে আল আমিন ভুইয়া ও মৃত আলী ভূইয়ার ছেলে শেরে ভুইয়া পলাতক ছিল বলে জানান পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে।

ভাঙ্গা সার্কেল মো: হেলাল উদ্দিন ভূইয়া জানান, তাদের বিরুদ্ধে ভাংগা থানার উপ-পরিদর্শক (এস.আই) অমিয় মজুমদার বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ ধারায় মামলা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আটক নারীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT