1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

বিশ্বকাপ জিতে ফিরেও সেই একই মেসি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১০ Time View

বাংলার আকাশ নিউজ ডেস্ক ২৪ ডট কম ডেস্কঃ

বিশ্বকাপ জিতে আসার পর গত পরশু পিএসজির হয়ে প্রথম মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জার্সিতে সাত গোল করা মেসি ম্যাচের ৭২ মিনিটে গোল করে নিশ্চিত করেন পিএসজির জয়। ২-০ ব্যবধানে হারায় তারা অ্যাগার্সকে। পাঁচ মিনিটে হুগো একিতিকের গোলের লিড নিয়েছিল লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজি। নেইমারও বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। ১৮ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৭। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।

রিয়াল মাদ্রিদের ত্রাতা দুজন। করিম বেনজেমা ও থিবো কুর্তোয়া। বেনজেমার পেনালটি গোলে লিড পাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের মাত্র ২২ সেকেন্ডে গোল হজম করে। ভ্যালেন্সিয়া ম্যাচে সমতা আনে স্যামুয়েল লিনোর ভলিতে। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ অতিরিক্ত সময়েও নিষ্ফলা থাকে। টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। সেখানে রিয়ালের জয়ের নায়ক বেলজীয় গোলরক্ষক থিবো কুর্তোয়া। তার কৃতিত্বে টাইব্রেকারে রিয়াল ৪-৩ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে যায়। ম্যাচটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল বেতিস। এই ম্যাচের জয়ী দল ফাইনালে রিয়ালের বিরুদ্ধে লড়বে।

এদিকে সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি। এই সপ্তাহান্তে ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে সিটি কোচ পেপ গার্দিওলা দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনাকে বিশ্রাম দিয়েছিলেন। তাদের অনুপস্থিতিতে হেরে মাঠ ছাড়তে হয় সিটিকে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT