1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

অধ্যাপক আ. লতিফের ইন্তেকাল

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩১২ Time View

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলা সদরের বড়খরি গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনের একটি বিরাট সময় তিনি রাজেন্দ্র কলেজের কাটিয়েছেন। তিনি প্রথমে রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক এবং পরে অধ্যক্ষের দ্বায়িত্ব লাভ করেন। তার মৃত্যুতে কলেজে তার ছাত্র ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একজন অত্যন্ত বিনয়ী ও মার্জিত ব্যক্তিত্ব হিসেবে অধ্যাপক আ. লতিফ সকল মহলের আস্থাশীল ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

২০১৮ সালের ৩ জানুয়ারি অধ্যাপক মো. আব্দুল লতিফ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ লাভ করেন।

২০২১ সালের ১২ জুন থেকে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি ট্রেজারারের দায়িত্বও পালন করেছিলেন। ২০২২ সালের ৭ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হলে উভয় পদ থেকে অবসরে যান

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT