1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

মরক্কোর ফুটবলারের মায়ের সঙ্গে নাচ ভাইরাল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

আফ্রিকার কোনো দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে।

মরক্কো সেই ইতিহাস গড়ে ফেলল। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে গত ৯২ বছরে আফ্রিকার কোনো দল সেমিফাইনালে উঠতে পারেনি।

কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে পর্তুগালকে হারিয়ে ইতিহাস পাল্টাল মরক্কো। আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নতুন স্বপ্নের পথে মরক্কোর ফুটবলাররা।

ইতিহাস গড়া জয়ের পর মরক্কোর খেলোয়াড়দের আনন্দ যেন বাঁধ মানছিল না। এরই মধ্যে একটি মুহূর্তে সবার চোখ আটকে যায় মরক্কোর সোফিয়ান বুফালের দিকে।

মাঠে তিনি আনন্দ উদযাপন করছেন তার মায়ের সঙ্গে। এ উৎসবের মধ্যে অন্যতম সেরা মুহূর্ত বোধহয় মাঠে মায়ের সঙ্গে ফুটবলারের সেই নাচ। নাচের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নতুন ইতিহাস গড়ার আনন্দে ভাসছে দেশটি। কাতারের দোহা, মরক্কোর রাজধানী রাবাত, বড় শহর কাসাব্রাঙ্কা থেকে মধ্যপ্রাচ্য পেরিয়ে মরক্কোর উৎসবের রং ছড়িয়ে পড়েছে ব্রাসেলস-তিউনিসেও।

মাঠে ও মাঠের বাইরে উদযাপনে ছিল ভিন্নতা। মাঠে কেউ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, কেউবা টি-শার্ট খুলে ছুড়ে মারছেন ওপরে।

এর আগের ম্যাচগুলোতেও দেখা গেছে, মায়ের আদর পেয়েছেন মরক্কোর ফুটবলাররা। গ্যালারি থেকে ছেলেদের কপালে চুমু এঁকে দিয়েছেন মায়েরা।

ইউরোপে খেলেন মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান বুফাল। মাকে নিয়ে রীতিমতো নেচেগেয়ে উদযাপন করলেন শনিবার রোনাল্ডোদের বিশ্বকাপ থেকে বিদায়ের পর। এ উদযাপন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT