1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চাঞ্চল্যকর খুনের বিষয়ে খুনির পরিবারের পক্ষ হতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা চত্তরে নিহত কাওছার খানের স্ত্রী শারমিন আক্তারের নেতৃত্বে এক মানববন্ধন আজ মঙ্গলবারে অনুষ্ঠিত হয় ।

এ সময় নিহত কাউসার খানের মা কুলসুম বেগম কাউসার খানের ভাই লিয়াকত খান ও ইলিয়াস খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫-১১-২০২২ রাত হতে ২৬-১১-২০২২ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাংগী এলাকায় এক ব্যক্তির লাশ স্থানীয় জনগণ দেখতে পায়। পরবরর্তীতে স্থানীয়রা চরভদ্রাসন থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ঘঠনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম কাওছার খান (৪১) পিতা: মৃত জালাল খান, গ্রাম: এমকেডাঙ্গী, পোস্ট: চর হরিরামপুর, থানা: চরভদ্রাসন, জেলা: ফরিদপুর। উক্ত হত্যাকান্ড জেরে চরভদ্রাসন থানায় একটি মামলা (মামলা:নং-০৭,তারিখ-২৭/১১/২০২২ তারিখ,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) করা হয়েছে।

তদন্তে প্রাপ্ত এবং গ্রেফতারকৃত আসামী- ১। সাফাত ইসলাম সিফাত (১৬), পিতা মোঃ শাহিন মোল্লা,২। মোঃ শাহিন মোল্লা, পিতা-মৃত সেকেন্দার আলী মোল্লা, উভয় সাং-বি.এস ডাগী,থানা- চরভদ্রাসন, জেলা-ফরিদপুর। আসামিদের প্রাথমিক স্বীকার উক্তির পরিপ্রেক্ষিতে গত, ২৮/১১/২০২২ তারিখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ ব্রিফিংয়ে জানানো হয় আসামির সাথে নিহত কাউসারের সমকামিতার সম্পর্কের জেরে ক্ষিপ্ত হয়ে আসামী কাওসার কে হত্যা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আসামি পরিবারের পক্ষ থেকে আজ এই মানববন্ধন করা হয়েছে।

 

পরিবারের পক্ষ হতে বলা হয় নিহত কাওছার খান কখনও এই ধরনের অপ্রীতিকর (সমকামিতা) ঘটনার সাথে জড়িত ছিলেন না, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এবং বাকি সকল আসামীদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান এবং অধিকতর তদন্তের দাবি জানান৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT