1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য পুরো ম্যাচ ফি দান করলেন স্টোকস

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৯ Time View

 

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। এবার ইংল্যান্ডের এ তারকা পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে টেস্ট সিরিজ থেকে তার আয়কৃত পুরো ম্যাচ ফি দান করতে চলেছেন। বিভিন্ন দেশের দাতা সংস্থার পাশাপাশি এবার পাকিস্তানের পাশে দাঁড়ান এ ইংলিশ ক্রিকেটার।

চলতি বছরের মাঝামাঝিতে প্রলয়ঙ্করী বন্যায় আক্রান্ত হয় পাকিস্তান। বন্যায় বহু মানুষের প্রাণহানির সঙ্গে বিপুল সম্পদেরও ক্ষতি হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। পাকিস্তানের এমন ক্রান্তিলগ্নে বেন স্টোকসের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

নিজের অফিশিয়াল টুইটারে স্টোকস লিখেন, ‘১৭ বছর পর পাকিস্তানে ইংল্যান্ড টেস্ট খেলবে। চলতি বছর বন্যায় পাকিস্তানের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, যা ছিল খুবই দুঃখজনক। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে জীবনে। খেলার বাইরেও কিছু করা উচিত বলে আমি মনে করি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আমি আমার ম্যাচ ফির পুরোটা দেশটির বন্যার্তদের মাঝে দান করব।’

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে এ দুই দল। ৯ ডিসেম্বর মুলতানে দ্বিতীয় ও ১৭ ডিসেম্বর করাচিতে হবে তৃতীয় ও শেষ টেস্ট।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT