1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পরর্বতীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য” বিষয়কে প্রতিপাদ্য করে ফরিদপুরের বিশিষ্ট জনের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩০৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে বিএনপির মিডিয়া সেল এর আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন এর সভাপতিত্বে ফরিদপুরের বিশিষ্ট জনের সাথে “জবাবদিহি মূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠুও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য” বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহিদউদ্দিন চৌধুরী এনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদেরগণি চৌধুরী, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, বিএনপি’র কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কেন্দ্রী বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈছা, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল বিশিষ্টজনের সাথে এ মত বিনিময় সভার মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন দুর্বল দিক তুলে ধরেন,দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, দিনের ভোট রাতে নেয়,সরকারী বিভিন্ন সংস্থা দ্বারা ভোট প্রভাবিত করে এবং বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণীপেশার মানুষ দ্বারা সরকার গঠন করা হবে, স্থায়ীভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT