1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চাঞ্চল্যকর ভাঙ্গা সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নারী ও শিশু সহ ৫ জনের জীবন নাশকারী পলাতক ঘাতক ড্রাইভার র‌্যাব-৮ বরিশালের জালে আটক*

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৯৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার ¯স্লোগানে র‌্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।


র‌্যাব-৮, বরিশালের দায়িত্বপূর্ণ এলাকায় গত ০৫ নভেম্বর ২০২২ তারিখ ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মাধবপুর এলাকায় সাকুরা পরিবহনের ড্রাইভার যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ০২ জন যাত্রী এবং পরবর্তীতে আরও ৩ জনসহ সর্বমোট ৫ জন (শিশু ও বিশ্ববিদ্যালয় ছাত্রসহ) নিহত হন ও আহত হন অন্তত ১৫ জন যাত্রী।এই দূর্ঘটনাটি জাতীয় ও স্থানীয়ভাবে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে। উল্লেখ্য যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারের দাবিতে রাস্তা অবরোধসহ মানববন্ধন শুরু করলে বিষয়টি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট বাস ড্রাইভার পালিয়ে যায় এবং আত্মগোপন করে।উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প উক্ত পারিবহনের (সাকুরা) ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১৪/১১/২০২২ তারিখ র‌্যাব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) জানতে পারে যে, উক্ত বাস ড্রাইভার নিজেকে আত্মগোপন করে ঢাকা জেলার মিরপুরের দারুস সালাম থানাধীন উত্তর বাঘবাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‌্যাব-০৮ ও র‌্যাব-৪ এর বিশেষ সহায়তায় ফরিদপুর র‌্যাব ক্যাম্প ১৪/১১/২০২২ তারিখ গভীর রাতে ঢাকা জেলার মিরপুরের দারুস সালাম থানাধীন উত্তর বাঘবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সাকুরা পরিবহনের ড্রাইভার আসামী ০১। মোঃ সোহেল(৩৩), পিতা-মোঃ ফারুক মজুমদার, সাং-আনন্দনগর, থানা-মিরপুর, উত্তরা সিটি কর্পোরেশন, জেলা-ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT