1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুরে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান (বিপিএম সেবা)

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর প্রেস ক্লাবে শনিবার সন্ধ্যায় এক মত বিনিময় সভায় পুলিশ সুপার মোঃ শাহজাহান বিপিএম সেবা সাংবাদিকদের সহযোগিতা কামনা করলেন। তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন ফরিদপুরের সাংবাদিক এবং পুলিশ উভয়েই জনগণের সেবায় কাজ করছে । তাই আমরা চাই আপনারা আমাদের সব রকম সাহায্য করুন আমরা আপনাদের পাশে থাকবো এবং ফরিদপুরকে যাতে সুখী ও সুন্দর এবং পরিচ্ছন্ন জেলা হিসেবে ‌ গড়ে তোলা যায় সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, আমিনুর রহমান ফরিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, পান্নাবালা , শফিকুল ইসলাম মনি, আবুল হোসেন আজাদ, মইজুর রহমান রবি, হাসানুজ্জামান, মশিউর রহমান খোকন, তরিকুল ইসলাম হিমেল, শেখ সাইফুল ইসলাম অহিদ নার্গিস আক্তার প্রমূখ । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর।


সভায় প্রধান অতিথির ভাষণে পুলিশ সুপার আরো বলেন ফরিদপুর শহরকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। এখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে মাদক বিক্রেতা ও মাদক সেবী যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না, পাশাপাশি জনগণের সেবার সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবার চালু করা হয়েছে যাতে উক্ত ইউনিয়নের জনগণ এই সেবা থেকে উপকৃত হতে পারে। একই সাথে সাম্প্রতিক সময়ে তার গৃহীত বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের মধ্যে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT