1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

মসজিদে হামযা (রা.)-এর আয়োজনে সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেম ড. সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী কর্তৃক আগামী ২১ অক্টেবর ২০২২ খ্রি. তারিখ মসজিদে হামযা (রা.)-য় জুমু‘আর খুৎবা প্রদান ও ছালাত পরবর্তী প্রশ্নোত্তর পর্ব সম্পাদনকে কেন্দ্র করে আজ রঘুনন্দপুর, কোমপুরে অবস্থিত মসজিদটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মসজিদ কমিটির সভাপতি। আলোচনায় অংশগ্রহণ করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মঈনুল শহীদ, সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফাহিম, মসজিদের ইমাম আব্দুল্লাহ মাসুমসহ প্রমুখ। এডভোকেট সৈয়দ মঈনুল শহীদ বলেন, রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ফরিদপুরের রঘুনন্দনপুর, কোমরপুরে মসজিদে হামযা (রা.)-এর প্রতিষ্ঠা। এপ্রিল ২০২২ এ প্রতিষ্ঠিত মসজিদটিতে প্রথম খুৎবা প্রদান করেন ড. মুকাররম বিন মুহসিন। গত ২ সেপ্টেম্বর খুৎবা প্রদান করেন উত্তরা, ঢাকার দারুন নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ। আগামী ২১ অক্টোবরে খুৎবা প্রদান করবেন ড. সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী যিনি একাধারে একজন বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক ইসলামী বিভাগ এটিএন বাংলা টিভি। তিনি বলেন, প্রতি দুই মাসের দ্বিতীয় মাসের অনির্ধারিত শুক্রবার একজন বিশিষ্ট ইসলামী আলোচক মসজিদটিতে জুমু‘আর খুৎবা প্রদান করবেন মর্মে সিদ্ধান্তের আলোকে আগামী ২১ অক্টোবরের এ আয়োজন। কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক গ্রন্থসমূহ বিনামূল্যে নিয়মিত বিতরণ, একটি পূর্নাঙ্গ পাঠাগার ও একটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনাও মসজিদটির রয়েছে। বিনামূল্যের বই বিতরণসহ মসজিদটির উন্নয়ন কাজে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহবান জানান। মসজিদটির সহযোগীতায় বিকাশ নম্বর ০১৮৫৭৫০৩৯৩৯।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT