1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

চলন্ত বিমান ফুটো হয়ে গুলি লাগল যাত্রীর গায়ে!

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

সাড়ে তিন হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া যাত্রিবাহী বিমানকে লক্ষ্য করে নিচ থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

আর সেই গুলি বিমান ফুটো হয়ে গিয়ে লাগল সরাসরি যাত্রীর গায়ে! অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে মিয়ানমারে।

মিয়ারমার ন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ৬৩ জন যাত্রী নিয়ে সাড়ে তিন হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল।

বিমানটি যাচ্ছিল লাইকোভে। গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর তাতেই গুলিবিদ্ধ হন এক যাত্রী।এই ঘটনার পরই বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট।

লাইকোভে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স।

কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে সাড়ে তিন হাজার ফুট উঁচুতে বিমানে গায়ে গুলি লাগল? কারাই বা এই গুলি চালিয়েছিল?

মিয়ানমার সরকার এই ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। কায়া রাজ্য থেকে এই গুলি চালানো হয়েছে বলে জান্তা সরকারের অভিযোগ। যদিও সরকারের এই অভিযোগকে খারিজ করেছে বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জও মিন তুন বলেন, এ ধরনের কাজ সন্ত্রাসবাদের শামিল। যেসব নাগরিক এবং প্রতিষ্ঠান দেশে শান্তি বজায় রাখতে চান, এই ঘটনার প্রতিবাদ করা উচিত তাদের।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT