1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৫২ Time View

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরির’–এর সদস্য সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ফরিদপুরের মধুখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার ইয়ামিন খান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। ২০০৯ সাল থেকে তিনি হিযবুত তাহরিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। গতকাল  মধুখালী আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইহুদি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীকে যৌথ নৌ মহড়ায় প্রেরণ করে ক্ষমতাসীন সরকার ইসলাম ও মুসলিম উম্মাহর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে—অনলাইনে এমন উগ্রবাদী প্রচারণা চালাতেন ইয়ামিন।

এ ছাড়া গত ১৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হিযবুত তাহরিরের মিডিয়া কার্যালয় উলাইয়া বাংলাদেশ’–এর সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের লাইভ ভিডিও নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন ইয়ামিন। সংগঠনের গোপন গ্রুপের সব সদস্যকে লাইভটি শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT