1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে ২ চমক, বিস্মিত ক্রিকেটপ্রেমীরা

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন তারা।

ব্রাভো, পোলার্ড, নারিনদের মতো বেশ কয়েকজন তারকা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলেন।

তাই সবারই বাড়তি আগ্রহ ছিল, তারকাসমৃদ্ধ দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটি কেমন হয়!

বুধবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টির তিন বিশেষজ্ঞ খেলোয়াড় আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ফ্যাবিয়েন অ্যালেন।  ফিরেছেন বাঁ-হাতি ওপেনার এভিন লুইস। ৩০ বছর বয়সি লুইস শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বছর টি ২০ বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৫.৫১ স্ট্রাইক রেট তার। সেঞ্চুরি দুটি।

বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। রোভম্যান পাওয়েল সহঅধিনায়ক।

১৫ সদস্যের দলে রয়েছেন দুই চমক।  ইয়ানিক কারিয়াহ ও রেমন রেইফার নামের দুই নতুন মুখকে যোগ করা হয়েছে। ইয়ানিক ডান-হাতি লেগ-স্পিনার অলরাউন্ডার এবং রেমন বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে অভিষেক ঘটেছিল কারিয়াহর।  বিশ্বকাপ দিয়ে এবার টি-টোয়েন্টিতে অভিষেক ঘটতে পারে।  ক্যারিবীয় বোর্ড জানিয়েছে, হেইডেন ওয়ালশের পরিবর্তেই দলে নেয়া হয়েছে ক্যারিয়াহকে।

অন্যদিকে ক্যারিবীয়দের হয়ে মাত্র তিনটি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন রেমন রেইফার।  আন্তর্জাতিক টি-টোয়েন্টি তার খেলা হয়নি একটিও।

তবে নতুন দুই ক্রিকেটারকে রেখে উইন্ডিজ সমর্থকদের মাঝে আলোচনা আন্দ্রে রাসেলকে নিয়ে।  আইপিএল মাতাতো টি-টোয়েন্টির অন্যতমসেরা অলরাউন্ডারের বাদ পড়ার বিষয়ে বিস্মিত তারা।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল

নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, জনসন চার্লস, অ্যালজারি জোসেফ, রেমন রেইফার, শেলডন কটরেল, ব্র্যান্ডন কিং, ওডেন স্মিথ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT