1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুরে ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, কারাগারে ৪

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে রাতেই হামলায় আহত ছাত্রলীগকর্মী ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এ বি এম ফয়সাল বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ তামীম আফনানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।

এ মামলায় পুলিশ রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজান, শেখ তামীম আফনান, মাহামুদুল হাসান সাব্বির ও মোস্তাফিজুর রহমান আওরঙ্গকে গ্রেফতার করে। পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্র কলেজের রুকসু ভবনে জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আড্ডা দিচ্ছিলেন। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ৩০-৩৫ জন মোটরসাইকেলের বহর নিয়ে রুকসু ভবনে ঢোকেন। তারা সেখানে লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কয়েকজনকে পেটাতে থাকেন। হামলায় মারাত্মক আহত হন বাপ্পী ও ফয়সাল নামে দুই ছাত্রলীগ কর্মী। এছাড়া আরও ছয়জন হামলায় আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের মোবাইলে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ জাগো নিউজকে বলেন, এটা একটা তুচ্ছ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়, যা পরবর্তীকালে মীমাংসার উদ্যোগও নেওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গাফফার বলেন, হামলার ঘটনায় থানায় মামলার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। চার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT