1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

ফরিদপুরে  ট্রেন ও অটো বাইকের মুখমুখী সংঘর্ষে  মা ও শিশু নিহত

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ Time View

 

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ভাঙ্গা হতে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ইজি বাইকের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছে।

আজ বিকাল ৪ টা ১০ মিনিটে ফরিদপুর  জেলার নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নস্থ  শ্রীরামদিয়া  রেল ক্রসিং এলাকায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি  শ্রীরামদিয়া  নামক স্থানে পৌছালে ভাঙ্গা  থেকে রাজেন্দ্রপুরগামী একটি  ইজিবাইক ২ জন যাত্রীসহ অবৈধভাবে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রেন ইজিবাইকটিকে প্রায় আধা কিঃমিঃ ঠেলে নিয়ে যায় এবং ইজিবাইকটি দুমরে মুচরে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ইজিবাইকের ভিতরে থাকা যাত্রী লিমা(২৫), স্বামী-ইকবাল, সাং-সদরদী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এবং তার ছেলে ইমরান(০৭) ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় জনসাধারন, ফায়ার সার্ভিস এবং নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ কে অবহিত করা হয়েছে এবং রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

স্থানীয় দের অভিযোগ ইজিবাইকটি নির্ধারিত রাস্তা দিয়ে না গিয়ে অবৈধভাবে রেল লাইনের উপর দিয় রেল ক্রসিং পার হওয়ার চেস্টা করার কারণে উক্ত দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT