1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যাদের নিয়ে আজ একাদশ সাজাতে পারে ভারত-পাকিস্তান

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ রোববার মাঠে নামছে দুই হেভিওয়েট ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দুই দলই সুপার ফোরে জায়গা করে নেওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের একটি ‘ভারত-পাকিস্তান মহারণ’ দেখার ‘বিরল’ সুযোগ পেয়েছে ক্রিকেট বিশ্ব।

কেমন হবে ম্যাচটি? কে হাসবে শেষ হাসি? কাদের নিয়ে সাজানো হবে হাই-ভোল্টেজ এ ম্যাচটির একাদশ?

সেটির একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে ক্রিকইনফো৷ তারা জানিয়েছে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে।

ক্রিকইনফো বলছে, ভারতের পেসার আভেস খান জ্বর আসায় ম্যাচটিতে খেলবেন না। তবে ফিরছেন হার্দিক পান্ডিয়া৷ আর ইনজুরি আক্রান্ত রবিন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল৷ তাছাড়া পাকিস্তানের বিপক্ষে দীনেশ কার্তিক খেলবেন নাকি ঋসভ পন্থ খেলবেন এ নিয়েও থাকবে প্রশ্ন৷

অন্যদিকে পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস নেই। পেসার মোহাম্মদ দাহানি ইনজুরিতে পরে ছিটকে গেছেন৷ তার জায়গায় হাসান আলী বা মোহাম্মদ হাসনাইন আসবেন৷

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব,  ঋসভ পন্থ/ দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আশদ্বীপ সিং, যুবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতেছিল৷ তাও শেষ ওভারে গিয়ে৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রোমাঞ্চে ঠাসা৷

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT