1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে মার্কিন দুই যুদ্ধজাহাজ

বাংলার আকাশ ডট কম। Email:banglar.akash@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৫৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের চীনের কড়া প্রতিক্রিয়ার পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল।

মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিট্যাম এবং ইউএসএস চ্যান্সেলরভিল রোববার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে।

জাপানে অবস্থিত মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালীতে এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরও বলেছে, কোনো দেশের উপকূলীয় সীমা ব্যবহার করেনি এ সব যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক আইন অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো জায়গায় সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
তাইওয়ানকে চীন তার নিজস্ব ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ান ইস্যুতে এক চীননীতি মেনে চলে।

চীন বারবার বলে আসছে- তারা মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে চায়, এজন্য প্রয়োজন হলে তারা শক্তিও প্রয়োগ করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে চললেও তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং তাইওয়ানের জনগণের মধ্যে বিচ্ছিন্নতার উসকানি দেয়। মার্কিন সরকার বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামও তাইওয়ানে পাঠায়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT