1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

রাজবাড়ীর কালুখালী থানা  হতে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক ।

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৪৬ Time View

র্্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে মাইক্রো যোগে কুষ্টিয়া হয়ে রাজবাড়ী এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ২২/০৮/২০২২ তারিখ ২১.১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মোহনপুর গ্রামস্থ কাশেম মহাজন (কে,বি) ইট ভাটার সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে ১। মোঃ আশিকুর রহমান (২৪), পিতা- মোঃ আছান মালিথা, সাং-পিলিপ নগর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে গাঁজা-১৬.৫০০ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মাইক্রোর, ০১টি, সীমকার্ড, ০১টি এবং মোবাইল ফোন ০১ টি জব্দ করা হয়।

ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাইক্রো যোগে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT