1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে চাউলের পাইকারি দোকানে  জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান।

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৭২ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

আজ ২২ আগস্ট ২০২২, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে চাউলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাউলের পাইকারি দামে কারসাজি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা বাজারে চাউল ব্যবসায়ী মেসার্স সুমন খাদ্য ভান্ডার ও মেসার্স রিপন খাদ্য ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

 

এসময় জনাব মোঃ সাহাদাত হোসেন, সিনিয়র বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর, জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT