1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২১৮ Time View

বাংলার আকাশ ডেস্ক:-

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপগাড়ি উল্টে ইলিয়াস হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে দুজন নিহত হয়েছেন।

বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২নং কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার সাজেক মাচালং এলাকায়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মাচালংবাজার থেকে একটি জিপগাড়ি কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সাজেক থানার ওসি নুরুল হক নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT