1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

বৈঠক শেষে সাকিবের ‘ফ্লাইং কিস’

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২২৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

সাকিব আল হাসান মানে চমক থাকবেই। ‘বেনিফিট অব ডাউট’ আগেই পেয়েছিলেন। আসন্ন এশিয়া কাপ তো বটে, নিউজিল্যান্ডে টি ২০ ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং এরপর টি ২০ বিশ্বকাপেও অধিনায়ক সাকিব। মানে, তিনি এখন টেস্ট ও টি ২০ দুদলেরই অধিনায়ক।

বাজি ধরা প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে চুক্তির পর সমালোচনার মুখে পড়েন সাকিব আল হাসান। বিসিবি প্রধান তড়িঘড়ি করে সভা ডেকে হুংকার ছাড়েন, হয় বেটউইনার নয় জাতীয় দল-দুটির যে কোনো একটি বেছে নিতে হবে সাকিবকে।

বোর্ডের হুশিয়ারিতে সাকিব বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেন। এরপরই বিসিবি তার হাতে পুরস্কার তুলে দিল তাকে অধিনায়ক করে।

বিসিবি প্রধানের সঙ্গে বৈঠকে সাকিব বলেছেন, তাকে ভুল বোঝানো হয়েছিল। বাজি ধরা প্রতিষ্ঠান বেটউইনার সম্পর্কে তিনি জানতেন না। ভবিষ্যতে এ ধরনের ভুল আর করবেন না এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নাজমুল হাসানকে।

বৈঠক শেষে নীল রঙের পাঞ্জাবি পরা সাকিবকে হাসিমুখে বেরিয়ে আসতে দেখা যায়। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। মিটিং শেষে হাসি মুখে বোর্ড সভাপতির বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় ‘উড়ো চুমু’ বা ফ্ল্যাইং কিসও দেন সাকিব।

পরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘সাকিব নিজের ভুল বুঝতে পেরেছে।’

তিনি বলেন, ‘এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি ২০ বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসাবে ঘোষণা করছি।’

বারবার অপরাধ করার পরও কেন তাকে ছাড় দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে বিসিবির পরিচালক বলেন, ‘সে আমাদের সেরা খেলোয়াড়। তাকে আমরা আলাদা গুরুত্ব দিয়ে থাকি। সে আমাদের দেশের বাইরের কেউ না। তাকে বলা হয়েছে এমন ভুল যেন আর না হয়। সে বলেছে আর হবে না। আমরাও আশা করি, সে এমনটা আর করবে না। তাই এই সিদ্ধান্ত।’

 

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT