1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

৮টার পর দোকান বন্ধ না রাখায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২০৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় উৎপাদিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে শেরপুরের শ্রীবরদীতে ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) রাতে শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত শ্রীবরদী বাজার, বটতলা বাজার, তেনাচিড়া বাজার, ভারেরা বাজার ও কুরুয়া বাজারে অভিযান চালিয়ে দোকান খুলে রাখার দায়ে ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এছাড়া ১টি প্রতিষ্ঠানকে নগদ ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে বেশ কয়েকবার মাইকিংয়ের মাধ্যমে উপজেলায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এর পরেও যারা সরকারি নির্দেশনাকে অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রীবরদী উপজেলার আবাসিক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মোমিন বলেন, দেশের চলমান বিদ্যুৎ সংকটের সমাধানকল্পে সরকার নির্দেশিত রাত ৮টার পরে দোকান বন্ধ করার জন্য আমরা নিয়মিত ভাবে প্রচার-প্রচারণা ও মাইকিং করে যাচ্ছি। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।

তিনি বলেন, উপজেলাতে প্রতিদিন রাতে সাড়ে ৪ থেকে পৌনে ৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। যদি রাত ৮টার পর সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়া হয় তাহলে ২ থেকে আড়াই মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই হলেই সমস্ত উপজেলায় লোডশেডিং ছাড়া পরিচালনা করা সম্ভব। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অভিযান চলাকালে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT