1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

চরভদ্রাসনে অস্ত্র ও ডাকাতির মালামাল সহ ৯ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৮৪ Time View
ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার

বাংলার আকাশ ডেস্ক:-

ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছেন। এ অভিযানে একটি পিস্তল, দেশীয় অস্ত্র সহ ডাকাতিকালে লুটে নেওয়া কিছু মালামালও আটক করেছেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ। ফরিদপুর অতিরক্তি পুলিশ সুপর জামাল পাশা, হেলাল উদ্দিন ভুইয়া, ফরিদপুর সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডলের উপস্থিতে প্রেস রিলিজ প্রদান করেন।
গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাত দলের ৯ সদস্যরা হলো- চরভদ্রাসন উপজেলার বি,এস ডাঙ্গী গ্রামের তোতা বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৪), একই গ্রামের মোতালেব পত্তনদারের ছেলে নাঈম পত্তনদার (২২), মৃত পরেশ সরকারের মেয়ে প্রার্থনা সরকার (২৭), চরসর্বান্দিয়া গ্রামের গোলাম মওলা মুন্সির ছেলে ইমরান মুন্সি (২৬), সালথা থানার শুকুর মাহমুদ মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২৪), মধুখালি উপজেলার হোসেন গাজীর ছেলে মামুন শেখ (২৭), ভাটি কানাইপুর গ্রামের অনন্ত কর্মকার (২২) বোয়ালমারি উপজেলার ইউসুফ মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (২৪) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দুলু শেখের ছেলে দেলোয়ার শেখ (৩৫)।
জানা যায়, গত ২ আগষ্ট দিবাগত রাত আড়াইটায় চরভদ্রসান উপজেলা সদরে এমকে ডাঙ্গী গ্রামের এক সৌদী প্রবাসী ঘরের জানালার গ্রীল কেটে ঢুকে একদল ডাকাত ঢুকে গৃহিনীকে হাত পা বেঁেধ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহিনী সাবিনা ইয়াছমিন বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা করেন। মামলা নং-০২, তাং-৩/৮/২০২২খ্রি.। মামলা রুজুর পর ফরিদপুর সদর সার্কেল সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে এবং থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডলের পরিচালনায় এবং এসআই প্রবীর সরকারের তদন্তে পুলিশ একটি সূত্র ধরে তদন্ত শুরু করে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের সঙ্গে থাকা একটি দেশীয় পিস্তল, একটি ছ্রান দ্যা, একটি চাইনিজ কুড়াল দুইটি সেলাই রেঞ্জ, ১৩ আনা গলিত স্বর্ন ও তিন আনা স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ডাকাত রুবেলের নামে খুন ডাকাতি ও চুরি সহ ৫টি মামলা রয়েছে, ডাকাত রিয়াজুলের নামে খুন ডাকাত ও অস্ত্র সহ ৫টি মামলা, ডাকাত ইমনের নামে খুন ডাকাতি, ধর্ষণ ও চুরি সহ ৫টি মামলা রয়েছে, ডাকাত মামুনের নামে খুন ডাকাতি ও চুরি সহ আরও ৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT