1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার ভাংগা থানা এলাকা হতে গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৫৬ Time View

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে মাদারীপুর হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ০৮/০৮/২০২২ তারিখ ০৩.৩০ ঘটিকার সময় জেলার ভাংগা থানাধীন ভাংগা বাসস্ট্যান্ড নামক স্থানের পাকা রাস্তার  উপর অবস্থান কালে কতিপয় ব্যক্তি প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে মাদারীপুর জেলার দিক হতে এসে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা বাসস্ট্যান্ড নামক স্থানের পাকা রাস্তার উপর পৌছালে চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ ফয়সাল (৩২), পিতা-মৃত হারুনুর রশিদ মজুমদার, সাং-কামড্ডা, থানাঃ লাকসাম, জেলাঃ কুমিল্লা, মোঃ আলামিন (৩২), পিতাঃ মোঃ ইউনুস খলিফা, সাং-গরঙ্গল বোরাদী, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল,মোশারফ (৪২), পিতা-মৃতঃ আবদুল হাকিম মজুমদার, সাং-কামড্ডা, থানাঃ লাকসাম, জেলাঃ কুমিল্লাকে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে গাঁজা-১৪.৫০০ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, ০১টি মোটরসাইকেল সীমকার্ড, ০৮টি মোবাইল ফোন ০৫ টি জব্দ করা হয়।

ধৃত আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT