1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে আজ মাঠে নেমেছে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই এখন পর্যন্ত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান ছিল। অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় রেলওয়ে কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করছেন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন এবং এখন পর্যন্ত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এই অভিযান পরিচালনা করা হবে। স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ দোকান ও স্থাপনা পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT