জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের প্রাথমিক তারিখ ঘোষণা করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৭ সালের ৩০ জানুয়ারি সমাবর্তন আয়োজনের খসড়া দিনক্ষণ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
সমাবর্তনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনার পর এই তারিখটি খসড়া হিসেবে চূড়ান্ত করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক ফাইল চূড়ান্ত অনুমোদনের পরই নিবন্ধনসহ অন্যান্য সার্বিক প্রক্রিয়া শুরু হবে।
সমাবর্তনের মূল তথ্য ও বিশিষ্ট অতিথিবৃন্দ:
উল্লেখ্য, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পর ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। সেই আয়োজনে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোট ১২টি ব্যাচের গ্র্যাজুয়েটরা অংশ নিয়েছিলেন।