1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭২ Time View
শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রপতি নির্বাচন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তিনি ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে সেখানে দাঁড়িয়ে থাকেন। পরে জিয়ারত শেষে তিনি রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

গুলশানের কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি একটি সাংগঠনিক সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT