1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২০ Time View
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের লোগো এবং ট্র্যাক ও ফিল্ডের প্রতীকী দৃশ্য।
চিকিৎসাবিজ্ঞানের চূড়ান্ত প্রতিবেদনে পুরুষ হিসেবে চিহ্নিত হওয়ায় দুই অ্যাথলেটকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

লিঙ্গ পরীক্ষায় ‘নারী’ হিসেবে প্রমাণিত না হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ও বাংলাদেশ নৌবাহিনীর কবিতা রায়কে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

অ্যাথলেটিক্স ফেডারেশন সূত্রে জানা যায়, জান্নাত ও কবিতার লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে নিজ নিজ সংস্থা থেকে অভিযোগ উত্থাপন করা হলে তাঁদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড ২০২৬ সালের মে মাসে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

চিকিৎসকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জান্নাত বেগম (২৮) ও কবিতা রায়ের (১৯) হরমোন ও শারীরিক পরীক্ষায় ৪৬, এক্সওয়াই ডিএসডি (46, XY DSD) ধরা পড়েছে, যা চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী পুরুষ হিসেবে গণ্য হয়। উভয়ের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স নির্দেশিকা থেকে কয়েক গুণ বেশি। জান্নাতের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া যায় ১৯.৬৬ এবং কবিতার ১৬.৫০, যা নির্ধারিত সর্বোচ্চ সীমা ২.৫-এর চেয়ে যথাক্রমে ৮ গুণ ও সাড়ে ৬ গুণ বেশি।

মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি শনিবার সর্বসম্মতিক্রমে তাঁদের নারী অ্যাথলেট হিসেবে যেকোনো প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি এ যাবৎকালে অর্জিত তাঁদের সকল পদক বাতিল করে পুনর্বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT