1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মান নিয়ন্ত্রণে এআই প্রত্যাশা পূরণ না করায় মানব প্রকৌশলীতে ফিরছে ফোর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড জানিয়েছে, পণ্যের মান নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রত্যাশিত ফল দিতে না পারায় আবারও অভিজ্ঞ মানব প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

খরচ কমানো এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ফোর্ড সম্প্রতি মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ায়। তবে বাস্তব অভিজ্ঞতার বিকল্প হিসেবে এআই কার্যকর প্রমাণিত না হওয়ায় প্রতিষ্ঠানটি মানবনির্ভর তদারকিতে গুরুত্ব দিচ্ছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ফোর্ড ইতোমধ্যে ৩০০ জনের বেশি অভিজ্ঞ মান নিয়ন্ত্রণ প্রকৌশলী নিয়োগ দিয়েছে।

ফোর্ডের যানবাহন হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট চার্লস পুন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি শক্তিশালী প্রযুক্তি হলেও এর কার্যকারিতা নির্ভর করে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্য ও অভিজ্ঞতার ওপর। তিনি স্বীকার করেন, অতীতে অভিজ্ঞ প্রকৌশলীদের বাস্তব জ্ঞান যথাযথভাবে কাজে লাগানো হয়নি।

এর আগে ফোর্ড উৎপাদন ব্যবস্থায় এআইনির্ভর ৯০০টি ক্যামেরা স্থাপন করে উৎপাদনের প্রাথমিক পর্যায়েই ত্রুটি শনাক্তের উদ্যোগ নিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির মতে, শুধু প্রযুক্তিনির্ভর মান নিয়ন্ত্রণ প্রত্যাশিত ফল দেয়নি।

ফোর্ড জানায়, পুনরায় নিয়োগ পাওয়া অভিজ্ঞ প্রকৌশলীরা এখন এআই ব্যবস্থাকে আরও কার্যকরভাবে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নতুন প্রকৌশলীদেরও দিকনির্দেশনা দিচ্ছেন। তাদের মতে, মানব অভিজ্ঞতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ই ভবিষ্যতে আরও উন্নত মান নিশ্চিত করতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তারা যুক্তরাষ্ট্রের JD Power Initial Quality Study-তে মূলধারার গাড়ি নির্মাতাদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, যা ২০১০ সালের পর তাদের জন্য প্রথম। ফোর্ডের ভাষ্য, এ সাফল্যের পেছনে জনবল ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় আনা পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT