1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

ব্যয় সংকোচনে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রতি বছর জাতীয় বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে থাকেন। তবে এবার ব্যয় কমানোর লক্ষ্যে এ আয়োজন বাতিল করা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর বিপুল অর্থ ব্যয় হতো। তার দাবি, ওই সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে সরবরাহ করা খাবারের বিপরীতে উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া এখনো পরিশোধ করা হচ্ছে।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার তথ্য অনুযায়ী, চলতি মাসে এ খাতে ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

আতিকুর রহমান রুমন আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সকাল থেকেই জাতীয় সংসদে উপস্থিত ছিলেন। তিনি বাজেটের মঞ্জুরি দাবি, ভোটগ্রহণ ও আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিরতির সময় দাপ্তরিক কাজ সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। পরে মঙ্গলবার (৩০ জুন) সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর সর্বসম্মতিক্রমে বাজেট পাস হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT