1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটি ছিল অনেকটা নিয়মরক্ষার, তবে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে লিওনেল স্ক্যালোনির দল।

ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে একাদশে রাখেননি কোচ স্ক্যালোনি। তাকে বিশ্রাম দেওয়া হয়। এছাড়া আগের ম্যাচের তুলনায় দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়।

শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন লো সেলসো। মেসি ছাড়া এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের প্রথম গোল ছিল এটি।

এরপর ৩০তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসি না থাকায় স্পট কিক নেন লাউতারো মার্তিনেজ। সফলভাবে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ম্যাচের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। গোল হজমের পরপরই মাঠে নামানো হয় লিওনেল মেসিকে।

ম্যাচের ৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন আর্জেন্টাইন মহাতারকা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অন্যদিকে টানা পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো জর্ডানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT