বাংলার আকাশ ডেস্ক :
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাসিন্দা ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, পরশুরাম থেকে ফেনীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই মারা যান। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।