1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও শ্রমিকবান্ধব করতে নতুন উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদেশি কর্মীদের শোষণ ও বৈষম্য থেকে মুক্ত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে কর্মীদের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (২২ জুন) দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানান জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। তাই দুই দেশের স্বার্থ রক্ষায় কর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মপরিবেশ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে উভয় দেশ একযোগে কাজ করবে।

এ লক্ষ্যে মালয়েশিয়া ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি দুই দেশের মধ্যে বিদ্যমান শ্রমবিষয়ক সমঝোতা স্মারকের কার্যকারিতা পর্যালোচনা করবে এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রস্তাবনা তৈরি করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথ ওয়ার্কিং গ্রুপ ভবিষ্যতে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ প্রদান করবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য আগ্রহী বাংলাদেশি শ্রমিকরা আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT