1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

নারীর উন্নয়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নারীর অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী, শান্তি ও নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করছে।

শামা ওবায়েদ ইসলাম নারীদের জন্য শিক্ষা সম্প্রসারণ, প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

বৈঠকে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় অগ্রগতির প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

সিমা বাহাউস নারী উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT